প্রতিবছর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে রাজশাহী জেলা পরিষদঃ মীর ইকবাল
এখন থেকে মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছর সংবর্ধনার আয়োজন করবে রাজশাহী জেলা পরিষদ। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেছেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী জেলা পরিষদের আয়োজনে জেলার ৫০০ জন বীর মুক্তিযোদ্ধাকে এ সংবর্ধনা দেয়া হয়েছে।
রাজশাহী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেজা হাসান এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল তাঁর বক্তব্যের শুরুতেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগষ্ট নিহত তার পরিবারবর্গকে। আরো শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ৩০ লক্ষ শহিদ, ২ লক্ষ নির্যাতিত মা-বোনসহ মুক্তিকামী জনতাকে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন মানচিত্র ও লাল সবুজের পতাকা। তিনি বলেন, আমি প্রতিবছর রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করবো। তিনি বলেন, আমরা কোন লোভ-লালসা নিয়ে দেশের জন্য যুদ্ধ করিনি, আমরা যুদ্ধ করেছি দেশকে স্বাধীন করার জন্য। বীর মু্ক্তিযোদ্ধারা আমাকে জেলা পরিষদের চেয়ারম্যানের আসনে এনেছেন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমার জেলা পরিষদ সবসময় খোলা থাকবে। বীর মুক্তিযোদ্ধাদের যে কোন সমস্যা আমি সমাধানের চেষ্টা করবো।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শামসুল আলম বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুন্নেছা তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা যুদ্ধকালীন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আজাদ আলী বীর প্রতীক।
এসময় আরো বক্তব্য রাখেন, রাজপাড়া থানা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আইবুর রহমান, পবা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আরঙ্গজেব, বাঘা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এ্যাড: হামিদুর রহমান হক, মহানগর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ও মোতাহার হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যরা সহ রাজশাহীর সুশীল সমাজের একাংশ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied