গাজীপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
স্বাস্থ্যবিধি মেনে গাজীপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্লাব ভবনে এই অনুষ্ঠিত হয়। দৈনিক গণমুখ পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাধারণ সম্পাদক রাহিম সরকার বার্ষিক প্রতিবেদন ও হিসাব বিবরণী উপস্থাপন করেন। এতে অংশগ্রহণকারী প্রায় অর্ধশত সদস্য বিগত বছরের সকল কার্যক্রম অনুমোদন করেন।
সাধারণ সম্পাদক তাঁর লিখিত বক্তব্যে এক বছরের উন্নয়ন কর্মকান্ড, আয়-ব্যয় এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া আগামী নির্বাচনের তফসিল ঘোষণা ও নতুন সদস্য অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হক, ফজলুল হক মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সজিব, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ। নির্বাহী সদস্য মাসুদুল হক, সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সহ সভাপতি সৈয়দ মোকছেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, কোষাধ্যক্ষ কামাল হোসেন বাবুল, দফতর সম্পাদক আবিদ হোসেন বুলবুল ও নির্বাহী সদস্য এম.এ ফরিদসহ কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সভার শুরুতে অংশগ্রহণকারী সকল সদস্য ও সহযোগী সদস্যদের মাঝে প্রেসক্লাবের লোগো সম্বলিত ব্যাগ, ফাইল, ফোল্ডার, কলম এবং ঈদ উপহার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
প্রকৃতির রক্ষক কাপ্তাইয়ের ইমরান: লোকালয় থেকে সাপ উদ্ধার করে বনে ফেরানোই যার নেশা
বিদ্যুৎ সাশ্রয়ে দাউদকান্দি ও গৌরীপুর বাজারে অভিযান, ৪ দোকানদারকে জরিমানা
লোহাগাড়ায় নির্বাচন ছাড়াই ক্রীড়া কমিটি: ইউএনওকে হাইকোর্টের শোকজ
সাভারে রংমিস্ত্রির ওপর সুইচগিয়ার চাকু নিয়ে হামলা, গুরুতর আহত ১
নরসিংদীতে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ
ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
উজানটিয়ায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী র্যালি-সমাবেশ
কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied