পাঁচদিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে রোববার থেকে। ২৫ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী। তিনি বলেন, দাপ্তরিক ছুটি ২৫ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত। তবে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হওয়ায় সশরীরে একাডেমিক কার্যক্রম আগামীকাল থেকে বন্ধ থাকবে এবং ১ জানুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম আবার শুরু হবে।
এই পাঁচদিনের ছুটিতে বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলো বন্ধ থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের প্রভোস্ট মো: সাহেদুর রহমান বলেন, এখনো প্রভোস্ট কাউন্সিল এই ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি। তবে বরাবরের মতো এই বন্ধে যারা হলে থাকতে চায় তারা নাম এন্ট্রি করে হলে থাকতে পারবে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied