হরিরামপুরে অবৈধ ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে কাঠ ব্যবসায়ীর মৃত্য
মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে মোহাম্মদ আইয়ুব আলী (৪৮) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানা গেছে। বুধবার দুপুরের দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের লেছড়াগঞ্জ-কান্ঠাপাড়া সড়কের যাত্রাপুর গ্রামের রতন ডাক্তারের বাড়ি সংলগ্ন ব্রিজের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আঈয়ুব আলী উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের কিয়ামউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, একটি কাঠের লাকড়ি বোঝাই ট্রলি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে যায়। এতে দুই ব্যক্তি আহত হয়। আহত দুজনকে এলাকাবাসী উদ্ধার করে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মোহাম্মদ আইয়ুব আলীকে মৃত ঘোষণা করে। অপর আহত ব্যক্তি মানিকনগর এলাকারই নুরুল হক গায়ানের ছেলে বজলু গায়ান। সে আয়ূব আলীর কাঠুরে।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোঃ হাফিজুর রহমান জানান, দুপুরে আইয়ুব আলী নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। বজলু গায়েন নামের অপর ব্যক্তি গুরুতর আহত হওয়ায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "কাঠ বোঝাই ট্রলি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ১ জনের মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত আরেকজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ও ট্রলি চালক ঢাকার পুঙ্গ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা
রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী
ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১
ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু
ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র্যালি
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান
ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত
পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা
Link Copied