বাঁশখালীর চাম্বল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২ দোকান পুড়ে ছাই
চট্টগ্রামের বাঁশখালীর উপজেলার চাম্বল বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে,এতে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে,এতে অন্তত ৪০-৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
বুধবার (২১ ডিসেম্বর) ঘটনাটি ঘটেছে উপজেলার চাম্বল বাজার এলাকায়,স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, বুধবার দুপুর ২ টার দিকে উপজেলা প্রধান সড়কের চাম্বল বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে একটি রজাই বেটের দোকান, ১ গ্রীল ওয়ার্কশপের দোকান ও ১টি ফার্নিচারের দোকান পুড়ে যায়। এতে সর্বস্ব হারিয়েছে রজাই বেটের দোকানদার ওয়াহিদুল মোস্তফা,ও গ্রিল ওয়ার্কশপের দোকানদার মোহাম্মদ মিজান।
এব্যাপারে রজাই-বেটসীটের দোকানদার মোহাম্মদ ওয়াহিদুল মোস্তফা জানান- আমার দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে,এতে কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গ্রীল ওয়ার্কশপের দোকানে কাজ করার সময় তাদের ওয়ারর্লিং মেশিন থেকে সর্ট করে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও এক দোকান মালিক সুত্রে প্রাথমিক ভাবে জানা গেছে।
গ্রিল ওয়ার্কশপ মালিক মিজান বলেন, আমার দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে,আমার কমপক্ষে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এসময় ফার্নিচার দোকানদার মোহাম্মদ হারুন বলেন,আমি দোকানটি নতুন ভাবে উদ্বোধন করার মাত্র ২০-২৫ দিনের পুড়ে গেছে,এতে আমার প্রায় ১৮ লাখ টাকার কাছাকাছি মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্ট্যাশন টিম লিডার নুরুল বাশার জানান- দুপুরে চাম্বল বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়,দীর্ঘ ৪০-৪৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস টিমের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
এসময় তিনি আরো জানান- অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে,এবং একটি ফার্নিচারের দোকানের কিছু মালামাল পুড়ে যায়। তবে যথাসময়ে খবর পাওয়াতে আশপাশের দোকান গুলো রক্ষা করতে সক্ষম হয়েছি।
সুজন / সুজন
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার