ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রুয়েট জুড়ে আতঙ্ক, চিঠি খুললে ২ টুকরো কাফনের কাপড়


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ২২-১২-২০২২ দুপুর ১১:২১
রাজশাহীর মতিহার থানায় ভাইস-চ্যান্সেলরের আদেশে অভিযোগে জানা যায়, কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার নামে চিঠি পাওয়া যায়। চিঠি খুললে চিঠির ভিতরে সাদা কাফনের কাপড়ের ২টি টুকরো পাওয়া গেছে । এই নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দের মাঝে চরম আতঙ্ক ও ভয়ভীতির সঞ্চার হয় এবং সকলে প্রাণনাশের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২১ ডিসেম্বর)  'সচেতন নাগরিক সমাজ' নাম দিয়ে পোষ্ট অফিসের মাধ্যমে পাঠানো চিঠিতে এমন ভীতিকর আলামত পাওয়া গেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ); প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল, পরিচালক (ছাত্রকল্যাণ); প্রফেসর ড. মোঃ জগলুল সাদত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ, সদ্য সাবেক ভাইস-চ্যান্সেলর; প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত); জনাব মোঃ মামুনুর রশীদ, উপ-পরিচালক (ছাত্রকল্যাণ): নাজিমউদ্দীন আহম্মদ, কম্পট্রোলার, প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, প্রকৌশলী মোঃ রাইসুল ইসলাম সহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার নামে 'সচেতন নাগরিক সমাজ' এই চিঠি পাঠিয়েছেন। 
 
রুয়েট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে চলতি বছরের মঙ্গলবার (৬ ডিসেম্বর) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে পরিদর্শন কমিটির সাথে একটি অপ্রীতিকর ও অনাকাঙ্খিত ঘটনার যোগসূত্রতা এর কারণ হতে পারে।
 
এমন চিঠি পাঠানোর বিষয়টা চিঠির খামে সচেতন নাগরিক সমাজ, রাজশাহী  ঠিকানার নিচে দেয়া ০১৯২৭৩০১৫৮০ নম্বরে ফোন দেয়া হলে আইকন এপসে ভেসে ওঠে আল মাস ডট ১১ ডট বি। যোগাযোগ করার জন্য কল দেয়া হলে  কলটি গ্রহণ করেননি।
 
অভিযোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েটের রেজিস্টার সেলিম হোসেন।
 
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছেন রুয়েট প্রশাসন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ