ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় বে-আইনী ভাবে গ্যাস সংযোগ দেওয়ায় এক জন গ্রেফতার


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ২২-১২-২০২২ দুপুর ১২:১৪

আশুলিয়ায় বে-আইনী ভাবে গ্যাস সংযোগ দেওয়ায় এক হোটেল ব্যাসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকার রাজু মার্কেটের ক্যাফে রাজু হোটেল এন্ড রেষ্টুরেন্ট থেকে হোটেলের ম্যানেজার জাকির হোসেনকে পুলিশ গ্রেফতার করে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম।

ক্যাফে রাজু হোটেল এন্ড রেষ্টুরেন্ট কতৃপক্ষ প্রশাসনের চোখ ফাকি দিয়ে গ্যাস লাইনের অবৈধ গ্যাস সংযোগ নিয়ে হোটেলে খাবার তৈরি করে আসছিলেন। সাভার তিতাস কর্তৃপক্ষ খবর পেয়ে রাতে সেখানে অভিযান পরিচালনা করেন। 

এসময় অভিযানের নেতৃত্ব দেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন। এসময় অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় হোটেলের ম্যানেজারসহ রাতেই আশুলিয়া থানায় তিন জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। অপরদিকে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে গৌরিপুর এলাকায় একটি ওয়াশিং কারখানাকে নগদ আশি হাজার টাকা জরিমানা করা হয় ও সংযোগের লাইন তিতাস কর্তৃপক্ষ বিচ্ছিন্ন করে দেয়। 

সেই সাথে চারাবাগ ও গৌরিপুরের ২ কিলো মিটার এলাকায় প্রায় সাত শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করা হয়েছে। এসময় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব,ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম,ব্যবস্থাপক প্রকৌশলী মহি উদ্দিন আহমেদ,উপ ব্যবস্থাপক আমিনুর তালুকদার,উপ ব্যবস্থাপক মাহমুদ,আনিসুজ্জমান ও সহকারী প্রকৌশলী আসাওয়াদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এসময় এলাকায় যেন অপ্রীতিকর অবস্থা না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন ছিল।

প্রীতি / প্রীতি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান