ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জানুয়ারিতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১২-২০২২ বিকাল ৫:১৬

কাতার বিশ্বকাপে সেমিফাইনালেই দেখা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালেই ছিটকে গেল ব্রাজিল। তাই বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ আর হয়নি। অন্যদিকে চ্যাম্পিয়ন হয়েই আসর শেষ করে আর্জেন্তিনা। আগামী মাসেই অবশ্য মাঠে একে অপরের বিপক্ষে নামছে দুই দেশ। তবে সেটা জাতীয় দলে নয়।

আসন্ন ‘লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ’- এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। টুর্নামেন্টটির ‘এ’ গ্রুপে রয়েছে এই দুই পরাশক্তি। কলম্বিয়ার মাটিতে এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী বছরের ১৯ জানুয়ারি। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি হবে ২৩ জানুয়ারি। দুই গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল খেলবে এই টুর্নামেন্টে।

‘এ’ গ্রুপে রয়েছে - স্বাগতিক কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং পেরু। ‘বি’ গ্রুপে রয়েছে - ইকুয়েডর, উরুগুয়ে, ভেনিজুয়েলা, চিলি এবং বলিভিয়া। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আসর। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের