ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বাঘা পৌর নির্বাচনে সিসি ক্যামেরা চাইলেন প্রার্থী


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২২-১২-২০২২ বিকাল ৭:৯

রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনের সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কেন্দ্রীয় মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্কাছ আলী।

বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে ওই প্রার্থীর পক্ষে একটি প্রতিনিধিদল এ দাবি সম্বলিত একটি আবেদন জমা দিয়েছেন।

সিইসি বরাবর করা আবেদনপত্রে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অভিযোগ করে বলেন, রাজশাহীর বাঘা পৌরসভার ভোটে আওয়ামী লীগের প্রার্থী শাহীনুর রহমান পিন্টুর সমর্থকরা নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। ভোটের দিন সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা থাকায় তিনি সব কেন্দ্রে সিসি টিভি ক্যামেরার মনিটরিং চান। যাতে ঢাকায় বসেই নির্বাচন কমিশন ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন।

অভিযোগের চিঠিতে তিনি আরও বলেন, ‘বিভিন্ন এলাকার ভোটাররা সুষ্ঠু ভোট হওয়া নিয়ে সংশয়ে রয়েছে। নৌকা প্রতীকের কর্মীরা পোস্টার ছিঁড়ে ফেলা, কর্মীদের মারধরসহ হুমকি দিচ্ছে। এ ধরনের ঘটনার জন্য ভোটের দিনের সুষ্ঠু পরিবেশ নিয়ে মানুষ আতঙ্কিত ও ভীত।’

ভোটের আগে একজন বিদ্রোহী প্রার্থীর এমন আবেদনের বিষয়ে নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস নয়। অভিযোগের ব্যাপারে বাঘা পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল হাসানকে তাৎক্ষণিক ফোন দিয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বাঘা পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন- উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র আক্কাছ আলী, পৌর জামায়াতের আমির প্রভাষক সাইফুল ইসলাম, সদ্য বহিস্কৃত পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন এবং ব্যবসায়ী মো. ইসরাফিল হোসেন।

উল্লেখ্য, বাঘা পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর। এই নির্বাচনে সব কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এই পৌরসভায় মোট ভোটার সখ্যা  ৩১ হাজার ৬৩৬ জন। এর মধ্যে নারী ভোটার ১৫ হাজার ৮৩৬ এবং পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ জন।

সুজন / সুজন

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ