ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ, ২৪০ যাত্রীকে জরিমানা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১২-২০২২ দুপুর ১১:৩৫
টিকিট ছাড়া ট্রেনে যাত্রী, হকার, ভিক্ষুক ও হিজড়া ভ্রমণ প্রতি‌রোধ ক‌ল্পে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল‌ স্টেশ‌নে অ‌ভিযা‌ন চালিয়েছে পাকশি। এ অভিযানে একদিনে ২৪০ জন যাত্রী‌কে জ‌রিমানা করা হ‌য়। এ‌তে জ‌রিমানা ও টি‌কিট মূল্যসহ আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার ৬৯০ টাকা।
 
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনব্যাপি বিনা টিকিটে ট্রেন ভ্রমণরোধে অভিযানের নেতৃত্ব দেন রেলও‌য়ে পাক‌শি বিভাগীয় বা‌নি‌জ্যিক কর্মকর্তা না‌সির উ‌দ্দিন। অভিযানে আরএনবি কমান্ডেন্টসহ বঙ্গবন্ধু সেতু স্টেশনের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। 
 
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল‌ স্টেশ‌নের প্রধান বু‌কিং সহকা‌রী রেজাউল ক‌রিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
রেজাউল ক‌রিম জানান, স্টেশ‌নে অ‌ভিযা‌নের খবর পে‌য়ে বিনা টি‌কিটের যাত্রী‌দের টি‌কেট কাটার হি‌ড়িক প‌ড়ে যায়। এ‌তে ধ‌লেশ্বরী এক্স‌প্রেস ট্রেনের টি‌কিট স্বাভা‌বি‌ক দি‌নের চে‌য়ে ক‌য়েকগুণ বে‌শি বি‌ক্রি হয়। অ‌ভিযা‌নের ফ‌লে ধ‌লেশ্বরী ট্রেনের টি‌কিট ৮০-৯০টি‌র স্থলে বি‌ক্রি হ‌য়ে‌ছে ৩০০‌টি। 
 
তি‌নি আ‌রও জানান, স্টেশ‌নটির সীমানা প্রাচীর না থাকায় বিনা টি‌কে‌টে যাত্রী, হকার, ভিক্ষুক, হিজড়ারা ট্রেনে উ‌ঠে প‌রি‌বেশ নোংরা ক‌রে। ফ‌লে প্রয়োজনীয় লোকবল না থাকায় প্রতিরোধ করা সম্ভব হয় না।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত