রাঙামাটির দুর্গম সীমান্তবর্তী এলাকায় অসহায়দের শীতবস্ত্র বিতরণ করলো বিজিবি
মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে রাঙামাটি বিজিবি'র সেক্টর কমান্ডার ও সেক্টর সদর দপ্তর কর্তৃক সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব ও দুঃস্থ প্রায় ১শত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাঙামাটির সীমান্তবর্তী কাপ্তাই ৪১ বিজিবি এর অধিনস্থ দুমদুমিয়া এলাকা এবং বিলাইছড়ি জোনের আওতাধীন গবাইছড়ির থোমাপাড়া, গাছবাগানপাড়া, সাংগ্রাছড়ি, দুলাছড়ি নামক এলাকায় অসহায় পরিবারের এর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এইসময় রাঙামাটি সদর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তরিকুল ইসলাম পিবিজিএমএস, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর মাঝে শীতবস্ত্র তুলে দেন। পরে তিনি স্থানীয় হেডম্যান, কারবারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে তিনি কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক দূর্গম পাহাড়ী এলাকার গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে এ ধরণের জনস্বার্থমূলক কার্যক্রম সর্বদা বজায় রাখবেন বলে জানান এবং ভবিষ্যতে জনস্বার্থে আরও বৃহৎ উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied