ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বিন্দুবাসিনী ’৯৭ব্যাচের রজত জয়ন্তী ও পূনর্মিলনী


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৩-১২-২০২২ দুপুর ১:৫৫

মনে বাজুক একই সুর, একসাথে চলো বহুদূর শ্লোগানে - টাঙ্গাইলে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি '৯৭ ব্যাচের ছাত্রদের ২৫বছর পূর্তি, রজত জয়ন্তী ও পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২৩ ডিসেম্বর শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গনে বেলা সাড়ে দশটায় বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল করিম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন শিক্ষকগণ ও '৯৭ব্যাচের বন্ধুদের পরিবারের সদস্যগণ। দিনটি প্রাক্তন ছাত্র ও তাদের পরিবারের সদস্যদের মিলন মেলায় পরিনত হয়। দিনব্যাপী ওই অনুষ্ঠানের উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এরপর আয়োজন ছিল প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারন, পরিবারের সকলের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা, সন্ধ্যায় আতশবাজি, ফানুষ উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেগা র‌্যাফেল ড্র। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যান্ড গ্রুপ ফিডব্যাক ও সাইরেন এর শিল্পীরা গান পরিবেশন করেন। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্ররা বলেন, মনে বাজুক একই সুর, একসাথে চলো বহুদূর শ্লোগানে - বন্ধুত্ব আর ভালোবাসা দিয়ে, ’৯৭ এর ব্যাচ ঐক্যবদ্ধ হয়ে, মানুষের কল্যানে এগিয়ে যেতে চাই।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন