ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

দুপুরে মাঠে নামছে টাইগাররা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৭-২০২১ দুপুর ১০:২১

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে দুপুরে মাছে নামছে বাংলাদেশ।

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ থেকে ম্যচটি দেখা যাবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টসে। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে র‍্যাবিটহোল বিডি।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা নিয়ে অধিনায়ক তামিম ইকবাল জানান, এই মাঠে বোলারদের শুরুতে সুবিধা হবে বিশেষ করে প্রথম ঘণ্টায়। এটা চ্যালেঞ্জিং হবে যদি আগে ব্যাট করি। আগে ব্যাট করলে সাবধান থাকতে হবে। আগে বোলিং করলে এই এক ঘণ্টা কাজে লাগাতে হবে।

এদিকে আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ হওয়ায় ৩ ওয়ানডের প্রতিটির জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। জিতলেই ১০ পয়েন্ট পাবে বাংলাদেশ। হারলেই ১০ পয়েন্ট শেষ। নয় ম্যাচে পাঁচ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন রয়েছে দ্বিতীয় স্থানে। ৩ ওয়ানডেতে ৩০ পয়েন্ট পেলে ৮০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে ৭৫ ওয়ানডেতে ৪৭টি জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের এবার হোয়াইটওয়াশ করতে পারলে তাদের বিপক্ষে জয়ের হাফ সেঞ্চুরি করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

দুই দলের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে: তিনাশে কামুনহুকামওয়ে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলে মাধেভেরে, ডিওন মায়ার্স, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রায়ান বার্ল, রিগার্স চাকাভা (উইকেটরক্ষক) ডোনাল্ড টিরিপানো, ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারা।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে