তৃতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান আবার বিয়ে করেছেন।
মার্কিনপ্রবাসী পাকিস্তানি মডেল ও অভিনেতা মির্জা বিলাই বেগের সঙ্গে গতকাল শুক্রবার রেহামের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রেহাম নিজেই সোশ্যাল মিডিয়ায় সকলকে এই খবর দিয়েছেন।
জানিয়েছেন, ‘অবশেষে একজন মানুষকে পেলাম, যাকে বিশ্বাস করা যায়।’ ৪৯ বছরের রেহাম এখন আমেরিকাতেই থাকেন। মির্জা বিলাইয়ের বয়স ৩৬ বছর। বিয়েতে তার পরনে ছিল জাম রঙের স্যুট। রেহামের পরনে ছিল সাদা পোশাক।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তার নতুন স্বামী পেশায় একজন কর্পোরেট। তিনি সাবেক মডেলও বটে।
২০১৪ সালে ক্রিকেটার থেকে রাজনৈতিক বনে যাওয়া ইমরানের সঙ্গে বিয়ে হয়েছিল রেহামের। কিন্তু সেই বিয়ে ১০ মাসের বেশি টেকেনি। রেহাম ছিলেন ইমরান খানের দ্বিতীয় স্ত্রী।
৪৯ বছর বয়সী ব্রিটিশ-পাকিস্তানি সাংবাদিক রেহামের প্রথম বিয়ে হয় ১৯৯৩ সালে। তবে ২০০৫ সালে সেটি ভেঙে যায়। এই নিয়ে রেহাম তৃতীয় বিয়ে করলেন।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ