ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

চরফ্যাশনে ভুয়া জন্ম সনদ দিয়ে বিয়ে


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ১৬-৭-২০২১ দুপুর ১১:৩০
ভুয়া জন্ম সনদ দিয়ে বিবাহ পড়ানোর অভিযোগ উঠেছে। ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড কাছিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১১টায় ওই গ্রামের বাদশা মিয়া জামে মসজিদে দুলারহাটের মোস্তফা কাজী এ বিবাহ সম্পাদন করেন বলে স্থানীয় এক ইউপি সদস্য জানান। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইউপি সদস্য জানান, বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১১টায় ওই মসজিদে ৯নং ওয়ার্ডের বাসিন্দা কামালের প্রায় ১৬ বছর বয়সের ছেলে নাগর ও একই ইউনিয়নের ১৮ বছরের এক মেয়ের সঙ্গে পারিবারিক সম্মতিতে এ বিবাহ সম্পাদন করা হয়।
 
স্থানীয় গ্রামপুলিশ আরিফ ও সোহাগ জানান, কাছিয়াখালীর ফারুক বেপারীর কলেজ পড়ুয়া ছেলে রিয়াজ দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নের চেয়ারম্যানের সাইন জাল করে কম্পিউটারের দোকান থেকে একাধিক ভুয়া জন্ম সনদ তৈরি করে প্রতিটি সনদ বাবদ ৩ থেকে ৫ হাজার করে টাকা হাতিয়ে নিয়ে এ জালিয়াতি ব্যবসা করে আসছে। পূর্বেও রিয়াজকে এমন ঘটনায় স্থানীয়ভাবে সালিস বিচার করে সাবধান করার পরও সে ভুয়া জন্ম সনদ তৈরি বন্ধ করেনি।
 
ইউপি সদস্য বাচ্চু মীর বলেন, মোস্তফা কাজী রিয়াজের তৈরিকৃত ভুয়া সনদ দিয়ে বাল্যবিবাহ সম্পন্নের ঘটনা জানতে পারলে তাৎক্ষণিক ওই রেজিস্ট্রি ছিঁড়ে পুড়িয়ে দেন এবং ভুয়া জন্ম সনদটি ছি‍ঁড়ে ফেলা হয়েছে।
 
ভুয়া ও জাল জন্ম সনদ দিয়ে বাল্যবিবাহ কিভাবে পড়িয়েছেন- এমন প্রশ্নের জাবাবে মোস্তফা কাজী বলেন, আমি ওই বিবাহ পড়াইনি। আমার বিরুদ্ধে অসত্য তথ্য দেয়া হয়েছে।
 
এদিকে নাগরের বড় মা পারভিন বেগম রিয়াজের তৈরিকৃত ভুয়া ও জাল জন্ম সনদটি স্থানীয় গ্রামপুলিশ আরিফের হাতে তুলে দেন। এ সময় সংবাদকর্মীদের তিনি বলেন, প্রতিবেশী ফারুকের ছেলে রিয়াজ ২ হাজার টাকার বিনিময়ে এ ভুয়া জন্ম সনদটি তৈরি করে দিলে বুধবার রাতে বাদশা মিয়া জামে মসজিদে এ বিবাহ সম্পন্ন করা হয়।
 
রিয়াজ ও তার পরিবার বাড়ি না থাকায় তাদের বক্তব্য জানা যায়নি। তবে ভূয়া সনদ দিয়ে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগ অস্বীকার করে মোস্তফা কাজী বলেন, আমার বিরুদ্ধে যে যাই বলুক আমি এ বিবাহ পড়াইনি।
 
 নুরাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন বলেন, আমার সাইন জাল করে রিয়াজসহ একটি চক্র ভুয়া জাল জন্ম সনদ ও নাগরিক সনদ তৈরিসহ এলাকায় বল্যবিবাহে সহজ-সরল মানুষকে উৎসাহ দিচ্ছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান রাহুল বলেন, বিষয়টি শুনেছি। ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এমএসএম / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত