ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শুভ বড়দিন উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সজ্জিত চন্দ্রঘোনা খ্রিস্টান পল্লী


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১২-২০২২ বিকাল ৭:৩৯

আসন্ন শুভ বড়দিন উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল সংলগ্ন এলাকা। ইতিমধ্যে সম্পূর্ণ এলাকা জুড়ে বড়দিনের উৎসবের আমেজ বইতে শুরু করছে।

শনিবার সন্ধায় সরজমিনে গিয়ে দেখা যায়, বড় দিন উপলক্ষে চন্দ্রঘোনার ঐতিহ্যবাহী স্বাস্থ্য সেবার বাতিঘর নামে খ্যাত চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালটিকে অপরূপ আলোকসজ্জার মাধ্যমে বর্ণিলভাবে সাজানো হয়েছে। যেখানে হাসপাতাল প্রাঙ্গনটিকে বিভিন্ন রং এর আলোকসজ্জার মাধ্যমে আলোকিত করা হয়েছে। এছাড়া আগামী ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের আয়োজনে মিশন হাসপাতাল সংলগ্ন চার্চে সকালে সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন এবং কেক কাটা সহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এদিকে গত ২১ তারিখ খ্রীষ্টিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রাক বড়দিনের উপহার বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাশাপাশি চন্দ্রঘোনা মিশন এলাকায় খ্রিস্টান পল্লীর প্রায় প্রতিটি ঘরেই শুভ বড়দিনকে ঘিরে সাজানো হচ্ছে। 

শুভ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা বলেন, বড়দিনকে ঘিরে ইতিমধ্যে চন্দ্রঘোনা মিশন এলাকাজুড়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। এছাড়া আগামী ২৫ তারিখ বড়দিন উৎসব জমকালো আয়োজনে পালন করা হবে তিনি জানান।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং জানান, প্রতিবারের ন্যয় এই বছরেও শুভ বড়দিনকে ঘিরে সম্পূর্ণ হাসপাতাল জুড়ে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।

সুজন / সুজন

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত