ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাবনায় শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নিরাপদ বিষয়ে

অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে সমাবেশ অনুষ্ঠিত


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১২-২০২২ রাত ৮:০

পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলার মনোহরপুর ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের
অনলাইন ক্লাস নিরাপদ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে অভিভাবকদের এক সমাবেশের
আয়োজন করে।
শনিবার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিরাজগঞ্জ জেলার পোস্ট মাষ্টার
জেনারেল মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে সমাবেশে আলোচনা করেন পাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ বিভাগের ডীন প্রফেসর
ড. মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাভিশনের পাবনার স্টাফ রিপোর্টার ও
প্রেসক্লাবের সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, প্রেসক্লাবের সাবেক
সিনিয়র সহ-সভাপতি ও উন্নয়ন কর্মী কামাল সিদ্দিকী, বিদ্যোৎসাহী সদস্য
মোঃ মাসুদ রানা, ব্র্যাক শিক্ষা কর্মসূচির এফও মোঃ উজ্জ্বল হক, গুগল প্রজেক্টের
পিও মোঃ মোশাররফ হোসেন।
ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক ফারহাদ পারভীন কণা‘র
পরিচালনায় আয়োজন বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক
রাশিদুল ইসলাম।
অতিথিরা অভিভাবক ও শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ও বিভিন্ন ভার্চুয়াল ব্যবহারে
অধিক সচেতন হওয়ার উপর গুরুত্ত্ধসঢ়;বারোপ করে বলেন, ইন্টারনেট ব্যবহারে সচেতন
হতে পারলেই যৌন হয়রানি, সাইবার বুলিং থেকে নিরাপদ থাকা সম্ভব। ইন্টারনেট
ভিত্তিক খারাপ দিকগুলো বর্জন করে ভাল দিকগুলো কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সুপ্ত
প্রতিভা বিকাশ ও সম্ভাবনাময় জীবন ব্যবস্থাকে এগিয়ে নিতে পারলেই শিক্ষারমান
উন্নয়ন এবং বিশ্বের দরবারে সুশিক্ষিত জাতি উপহার দেয়া সম্ভব হবে।
শেষে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনে বৃত্তি পরীক্ষায় ব্র্যাক প্রাথমিক ও
মাধ্যমিক বিদ্যালয় বৃত্তিপ্রাপ্ত ৪৮ শিক্ষার্থীকে ফুলেল সম্বর্ধনা দেয়া হয়।
সমাবেশ প্র্রাথমিক শাখার প্রধান শিক্ষক মিতা পারভীন, শিক্ষক জাহিদুল ইসলাম,
শিক্ষক রাজিয়া পারভীন, শিক্ষক তাহমনিা আক্তার উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানান, বর্তমানে ১৭ জন শিক্ষকের মাধ্যমে ৪শ’৫৬ জন
শিক্ষার্থীকে বিদ্যালয়ে পাঠদান দেয়া হচ্ছে। স্থানীয় বিভিন্ন পর্যায়ের
প্রতিযোগিতাসহ নানা ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করে সুনাম
বয়ে আনছে বলে কর্তৃপক্ষ উল্লেখ করেন।
এম মাহফুজ আলম
২৪ ডিসেম্বর ২০২২

সুজন / সুজন

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন