ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১২-২০২২ দুপুর ৩:৩১
নওগাঁর মান্দায় প্রতিবন্ধী শিশু বাচ্চাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তয়েজ (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ভারশোঁ ইউপির হোসেনপুর গ্রামে এই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। 
 
অভিযুক্ত তয়েজ উদ্দিন উপজেলার ভারশোঁ  ইউপির হোসেনপুর গ্রামের লইমদ্দিনের ছেলে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, ঘটনার দিন অভিযুক্ত তয়েজ ৮ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের জন্য তার শয়ন রুমে নিয়ে যায়। এসময় স্থানীয়রা জানতে পেরে তার বাড়ি ঘেরাও করে ফেলেন।এক পর্যায়ে স্থানীয়রা উত্তেজিত হয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেন। অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশি সহযোগিতা চায়। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 
 
সরেজমিনে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান,ইতিপূর্বে অভিযুক্ত তয়েজ উদ্দিন ৩/৪ টা বলাৎকারের ঘটনা ঘটিয়েছেন।এরকম ঘটনার বিষয় জানতে চাইলে ধান ব্যবসায়ী আলিসহ  আরো অনেকে জানান,অভিযুক্ত তয়েজের স্ত্রীর সঙ্গে তার ছোট ভাই হাকিমের অবৈধ সম্পর্ক আছে। যার কারণে অভিযুক্ত তয়েজকে পাত্তা দেয় না তার স্ত্রী।এজন্য তয়েজ নিজেকে সামলাতে না পেরে এরকম ঘটনা বারবার করে থাকেন।এর জন্য স্হানীয়রা দায়ী করছেন অভিযুক্তের ছোট ভাই আব্দুল হাকিমকে।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  নুরে-এ আলম সিদ্দিকী জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মেয়ের মা নাসিমা বেগম থানায়  মামলা দায়ের করেন।মামলার পর ধর্ষককে জেল-হাজতে  প্রেরণ করেন।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬