ব্রাজিলের কোচ হতে পারেন জিদান
সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ব্রাজিলের। তারকায় ঠাসা দল নিয়েও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ ব্যর্থতার পরই কোচের দায়িত্ব ছাড়েন তিতে। নতুন কোচের সন্ধানে রয়েছে ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন (সিবিএস)।
ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় রয়েছে অনেক বড় বড় নাম। এবার যুক্ত হলো ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের নামও।
ফরাসি গণমাধ্যমের মতে, ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি তারকা জিদানকে নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে সিবিএফ। বিশ্বকাপের আগে গুঞ্জন তৈরি হয়েছিল, ২০২৩ সাল থেকে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে ফ্রান্স দলের কোচের দায়িত্ব নিতে চলেছেন জিদান। কিন্তু বিশ্বকাপ শেষে দেশে ফেরার পরে দেশমকে কোচ হিসেবে রেখে দেওয়ার কথা ভাবছে ফরাসি ফুটবল সংস্থা। অর্থাৎ ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে জিদানের।
এএস রোমা দলের ম্যানেজার হোসে মরিনহোকে কোচ করে নিয়ে আসার বিষয়ে আগ্রহী ছিল ব্রাজিল। কিন্তু তাঁর নিজের দেশ পর্তুগালও নতুন কোচ হিসেবে পেতে চায় মরিনহোকে। যদিও মরিনহো জানিয়ে দিয়েছেন, তিনি এই মুহূর্তে রোমার কোচিং দারুণ উপভোগ করছেন। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে আসার পরে ফুটবলের সঙ্গে সম্পর্ক কার্যত ছিন্নই দূরে রয়েছেন জিদান। ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় রয়েছেন সাবেক পিএসজি কোচ মৌরিসিও পোচেত্তিনো, সাবেক চেলসি কোচ টমাস তুখেলও।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ