ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

২০ বছর পর পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১২-২০২২ দুপুর ১২:২৮

২০ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। সোমবার (২৬ ডিসেম্বর) করাচিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি দুই দল। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে পাকিস্তান।

সদ্য পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয় করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। দীর্ঘদিন পরে সফরে গেলেও ইংলিশদের কাছ থেকে অনুপ্রাণিত হতে চায় নিউজিল্যান্ড। অপরদিকে, ইংল্যান্ড সিরিজের ব্যর্থতা ভুলে জয়ের ধারায় ফিরতে মরিয়া পাকিস্তান।

এদিকে, শত সমালোচনার পরও অধিনায়কত্ব টিকে গেছে বাবর আজমের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনিই। অন্যদিকে কেন উইলিয়ামসন দায়িত্ব ছাড়ায় কিউই দলের অধিনায়ক এখন টিম সাউদি।

সর্বশেষ ২০০২ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড। আর ২০০৩ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল কিউইরা। ওই সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। এরপর নিরাপত্তার কারণে আর পাকিস্তান সফর করেনি কিউইরা।

প্রথম টেস্ট শেষে ৩ জানুয়ারি থেকে করাচিতেই দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। করাচিতে সিরিজের তিনটি ম্যাচ হবে ১০, ১২ এবং ১৪ জানুয়ারি।

নিউজিল্যান্ড একাদশ-

টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারেন মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, নেইল ওয়েগনার, অ্যাজাজ প্যাটেল।

পাকিস্তান একাদশ-

ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজম (অধিনায়ক), সাউদ শাকিল, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), আঘা সালমান, নওমান আলি, মোহাম্মদ ওয়াসিম, মীর হামজা, আবরার আহমেদ।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের