ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কক্সবাজার সৈকতে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু 


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২৬-১২-২০২২ দুপুর ২:১৭

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করেত নেমে ইকবাল হোসেন নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।মৃত ইকবাল হোসেন (৫২) গাজীপুর টঙ্গী শেরে বাংলা এলাকার মৃত মিন্নত আলীর ছেলে। ইকবাল হোসেন পেশায় একজন ঠিকাদার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ। তিনি জানিয়েছেন, সোমবার সকালে ইকবাল হোসেন তার পরিবার নিয়ে কক্সবাজারে এসে সুগন্ধা পয়েন্টে একটি হোটেল ওঠেন। সেখান থেকে দুপুর ১২টার দিকে পরিবার নিয়ে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন তারা। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যান ইকবাল হোসেন।

এ সময় তার পরিবারের সদস্যরা লাইফ গার্ড ও বীচ কর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে বিএমসি এ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের লাশ বর্তমানে সদর হাসপাতালে রয়েছে বলেও জানিয়েছেন পর্যটন সেলের এ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ