সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরজু মিয়া
ভূঞাপুরে ফলদা বাজার বণিক সমিতির নির্বাচন
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা বাজার বণিক বহুমূখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে চেয়ার প্রতীকে সভাপতি রফিকুল ইসলাম ও মোরগ প্রতীকে আরজু মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া গোলাপফুল প্রতীকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে মিজানুর রহমান।
গত রবিবার (২৫ ডিসেম্বর) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি ও ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রউফ। এ নির্বাচনে সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ জন প্রার্থী নির্বাচিত হয়।
এরআগে ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে শুরু হয় ভোট গণনা। এ নির্বাচন সভাপতি-সম্পাদকসহ মোট ৮ জন প্রার্থী অংশ নিয়েছিল। তারমধ্যে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক ও পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন কমিটির সভাপতি সন্তোষ কুমার দত্ত জানান, ভোটারদের ব্যাপক উৎসাহে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার ছিল ৪০৭ জন। এ নির্বাচনে সভাপতি/সাধারণ সম্পাদকসহ মোট ১৪ জন প্রার্থী অংশ নেন। তারমধ্যে সাধারণ সদস্য পদে আগেই ৬ জন প্রার্থী বিনা প্রতিন্দন্দ্বীতা জয়ী লাভ করে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি