কাজী আবুল হোসেন হাই স্কুল'র এস.এস.সি পরীক্ষায় শতভাগ পাস উপলক্ষে দোয়া ও মিলাদ
রাজধানীর মিরপুর-১৩ নম্বরে অবস্থিত কাজী আবুল হোসেন হাই স্কুল'র ২০২২ইং এস.এস.সি পরীক্ষায় এ প্লাসসহ শতভাগ পাস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে এ প্লাসসহ শতভাগ পাস নিয়ে শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়। শুধু তাই নয় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী সজিব হোসেন বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নটোর ডেম কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অন্যান্য শিক্ষার্থীগণ দেশের বিভিন্ন বড় বড় কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। যা কলেজের শিক্ষকসহ অভিভাবকদের আনন্দিত করে।
কৃতি শিক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো:মাহফুজুর রহমান (আওয়ামী লীগ নেতা ৪নং ওয়ার্ড), সমাজ সেবক আলহাজ্ব আফিজউদ্দিন গাজী, আলহাজ্ব শফিক উদ্দিন গাজি (সভাপতি, বাইশটেকী কেন্দ্রীয় মসজিদ) ও প্রতিষ্ঠাতা কাজী আবুল হোসেন।
অনুষ্ঠানে সভাপত্বি করেন আবুল হোসেন হাই স্কুল'র প্রধান শিক্ষক ইকবাল হোসেন।
প্রধান শিক্ষক ইকবাল হোসেন বলেন, কাজী আবুল হোসেন হাই স্কুলে এস এস সি ২০২২ পরীক্ষায় A+সহ ১০০% পাশের ধারাবাহিক সফলতা ধরে রাখতে পেরে ছাত্র/শিক্ষক ও অভিভাবকদের সীমাহীন আনন্দ, শুকরিয়া।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ২০২২ ইং পরীক্ষায় উত্তীর্ণ সজিব হোসেন ঢাকা নটের ডেম কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণসহ অন্যান্য শিক্ষার্থীগণ বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ পায়। সজীব একটি দরিদ্র পরিবারের সন্তান। সজীবের ভাই সাকিব অত্র বিদ্যালয় থেকে পাস করে। সে টিউশন করে দুই ভাইয়ের পড়াশোনার খরচ চালায়। সে নিজে ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ সাব্বির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছে।
অনুষ্ঠানে আলহাজ গাজী শফিকউদ্দীন সাহেব সজীবকে নগদ অর্থ প্রদান করে। মোসাদ্দেক হোসেন মুরাদ ও গাজী শফিক উদ্দীন তার পড়াশোনার খরচ যোগাতে যে কোন সমস্যা হলে তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, ২০১৩ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি কাজী আবুল হোসেনর হাত দরে প্রতিষ্ঠার পর থেকে মিরপুর ১৩ নম্বরে শিক্ষা বাতিঘর হিসেবে কাজ করছে।
সুজন / সুজন
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন