ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হলুদ ফুলের গালিচায় লাভবান হওয়ার সপ্ন কৃষকের


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২৭-১২-২০২২ দুপুর ১২:১১

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সরিষা ফুলের দোলে দুলছে কৃষকের সপ্ন  প্রতি বছরের তুলনায় এবছর অধিক ফলন হবে এই আশা কৃষকের।

উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় সরিষা ফুলের গালিচায় হলুদের সমারোহ যেন দিগন্ত জোর ফসলের মাঠে এ যেনো এক মহান সৃষ্টি কর্তার  সুন্দর নিদর্শন দেখলে চোখ ফেরানো যায়না।

উল্লাপাড়া উপজেলার মাঠকে মাঠ জমিতে সরিষার ফুলে ফুলে ছেয়ে গেছে দেখলেও যেন মনে হয় এযেন এক আল্লাহ তায়ালার অপরুপ সৃষ্টি চোখ জুড়ানো হলুদ ফুলের গালিচায় অপরুপ সৌন্দর্য ।

মাঠগুলো যেন হলুদ চাদরে মোড়ানো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে প্রকৃতির রূপ। শীতের সোনাঝরা রোদে ঝকমক করছে হলুদে-সবুজে মেশানো এক দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত । যেন প্রকৃতি সেজেছে হলুদবরণ সাজে। বাতাসে বইছে মৌ মৌ গন্ধ। মৌমাছি ও মৌচাষিরা ব্যস্ত মধু আহরণে।

শীতে নয়নাভিরাম বাংলার চিরায়ত এ দৃশ্য দেখতে ও স্মার্টফোনে ছবি তুলতে প্রকৃতিপ্রেমীরা ভিড় করছে উপজেলার বিভিন্ন এলাকায় ।

উল্লাপাড়া উপজেলার অঞ্চলগুলতে কৃষকরা বোরো আমনের লোকসান পুষিয়ে নিতে এবছর ব্যাপকভাবে সরিষার আবাদ করেছেন এবং অধিক ফলনের সপ্ন বুনছেন ।

উলজেলায় এবছর ২০১২৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার আবাদ হয়েছে। সরিষা ক্ষেতে চোখ জুড়ানো হলুদ ফুল আকৃষ্ট করছে মৌমাছিদের। পুরো উল্লাপাড়া অঞ্চল যেনো মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে। মৌচাষিরা মধু আহরণে ব্যস্ত হয়ে পড়েছে।

কৃষকেরা বলছেন, প্রতিবছরের তুলনার এবছর আবহাওয়া অনুকুলে রয়েছে তাই আমরা এবছর অধিক ফলন ঘরে তুলতে পারবো এবং এবছর ফলনও ভালো আশা করছি লাভও ভালো হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন, উপজেলায় এবছর প্রায় সব মাঠেই সরিষার আবাদ হয়েছে এ বছর ২০১২৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হচ্ছে। কৃষি প্রণোদনায় বহু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলনশীল সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এবছর মধু খামারিরা অনেকেই আসছেন, এরইমধ্যে মৌমাছি বক্স বসেছে তাদেরকে কৃষি কর্মকর্তাগণ মধু উৎপাদনে নানা পরামর্শ দিচ্ছেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন