ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্য সহায়তা প্রদান
আজ সকালে নিয়াজ মহম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া ও সদর উপজেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে চলমান করোনাভাইরাস সংক্রমণের ফলে সাময়িক কর্মহীন বিভিন্ন পরিবহণ শ্রমিক এবং ঋষি সম্প্রদায়ের ১১০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে উপকারভোগীদের উদ্দেশ্য বক্তৃতা প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব। অনুষ্টান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার পংকজ বড়ুয়া।
পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি মসুর ডাল, সেমাই, নুডলস, চিনি, গুড়ো দুধ, ২ টা সাবান।
সবাইকে মাস্ক পরিহিত অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে উপকারভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার উপহার খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied