ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

২৭ রাউন্ড গুলি করে হত্যা ফরাসি ফুটবলারকে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১২-২০২২ দুপুর ৩:৯

বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষত কাটাতে বড়দিনের অপেক্ষায় সময় কাটাচ্ছিল ফ্রান্সের সকলেই। সে দলে ছিলেন ফরাসি ফুটবলার আদেল সান্তানা মেন্ডিও। তবে বড়দিনের দিন দুয়েক আগে ড্রাগ ডিলারদের গুলিতে পরলোকে পাড়ি জমিয়েছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।

ফ্রান্সের মার্শেই শহরের একটি এলাকায় এই ফুটবলারকে ২৭ রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। সেই শহরে মেন্ডিকে গুলি করার আগ মুহূর্তে ড্রাগ ডিলারদের দুই পক্ষ নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছিল। তারাই এই গুলি করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনই খবর প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যমগুলো।

আদেল সান্তানা মেন্ডি মৃত্যুর আগে ফরাসি চতুর্থ ডিভিশনের ক্লাব ওবানিয়াতে খেলছিলেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) এই ফুটবলারের মৃত্যুর খবর জানিয়ে ক্লাবটি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সে আমাদের মাঝে বিরাট এক শূন্যতা তৈরি করবে। সে না থেকেও সবসময় আমাদের সঙ্গেই থাকবে। আমাদের সব ভালোবাসা এবং সান্ত্বনা তার পরিবারের সঙ্গে থাকবে।’

২২ বছর বয়সী মেন্ডির বাবা-মা দুজনেই সেনেগালিজ। যদিও এই ফুটবলারের জন্ম হয় ফ্রান্সেই। জন্মসূত্রে ফরাসি মেন্ডির স্বপ্ন ছিল বড় ক্লাবে এবং জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা। যদিও ক্যারিয়ারের শুরুর পর্যায়ে বড় ক্লাবে খেলা হয়নি এই ফুটবলারের। ওবানিয়াতে যোগ দেওয়ার আগে ফ্রান্সের অখ্যাত কিছু ক্লাবে খেলেছিলেন মেন্ডি। তার আগে ইংল্যান্ডেও খেলেছিলেন কিছুদিন।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে