আক্কেলপুরে হানিফ বাংলাদেশী’র স্মারকলিপি প্রদান
বাংলাদেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারদের মধ্যে হানিফ বাংলাদেশী’র স্মারকলিপি প্রদানের অংশ হিসেবে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন হানিফ বাংলাদেশী।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হাতে “স্বাধীনতার ৫০ বছর ধরে চলমান দুর্নীতি-দু:শাসনের বিরুদ্ধে বদলে যাও বদলে দাও” লিখিত প্লাকার্ড ও গলায় ফেস্টুন ঝুলানো অবস্থায় আক্কেলপুর উপজেলা পরিষদ চত্তরে দেখা যায় হানিফ বাংলাদেশী’কে। হানিফ বাংলাদেশী নোয়াখালী জেলার সুদারাম থানার মাইজদী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
তার সাথে কথা বলে জানা যায়, তিনি প্রতিটি জেলায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে ঘুষ- দুর্নীতি, অর্থ পাচার রোধ এবং ভোটাধিকার,গণতন্ত্র আইনের শাসনে মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের লক্ষ্যে প্রতিটি জেলায় ও উপজেলায় গত ৫ই জুন থেকে ছুটে চলেছেন। এরই অংশ হিসেবে আজ ৪৩২ তম উপজেলা হিসেবে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এসে তিনি স্মারকলিপি প্রদান করেছেন।
হানিফ বাংলাদেশী বলেন,‘ আমি দেশের নানা অসংগতি নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিবাদ করে এসেছি। আমি বিশ্বাস
করি সময়ের সঙ্গে অনেক কিছুর পরিবর্তন ঘটবে। আমি আমার এই কাজে সকলের সহায়তা কামনা করছি।’
প্রীতি / প্রীতি
বারহাট্টায় মাদক নিয়ন্ত্রণে করনীয় শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত
লাকসামে রথযাত্রা উৎসব উদযাপন
চট্টগ্রামে ভবন নির্মাণে বাড়ছে আইন ভাঙার প্রবণতা
ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু
তিস্তার পানি নামতেই রাজারহাটে তীব্র নদীভাঙ্গন বিলীন ২৫ ঘরবাড়ি
বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
চন্দনাইশে অধ্যাপক মরহুম ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা
বারহাট্টায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি
খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কচি তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ