ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ের রাইখালীতে সোলার হোম সিস্টেম বিতরণে পার্বত্য উন্নয়ন বোর্ড চেয়ারম্যান


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১২-২০২২ দুপুর ১২:২০

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৫শত ৮৭টি পরিবারকে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে রাইখালী ইউনিয়নের নারান গিরি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সোলার হোম সিস্টেম বিতরণ করেন।

এসময় ২নং রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা এর সভাপতিত্বে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার সিস্টেম বিতরণ প্রকল্পের পরিচালক হারুনুর রশিদ, রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা নিজাম উদ্দীন মাহমুদ প্রমুখ। এছাড়া উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে অন্ধকার দূর করে বিদ্যুৎসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় এই সোলার হোম সিস্টেম বিতরণ করা হচ্ছে। তারই প্রেক্ষিতে কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ৫শত ৮৭টি পরিবারের নিকট এই সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।

প্রীতি / প্রীতি

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত