বাঁচার আকুতি আক্কেলপুরের শিশু শিক্ষার্থী অনুশ্রী সরকারের
যে বয়সে দৌঁড়-ঝাপ, খেলাধুলার করার কথা, সেই বয়সে বিছানায় শুয়ে দিন পার করছে শিশু শিক্ষার্থী অনুশ্রী সরকার। চিকিৎসায় ধরা পড়েছে তার হার্টে ছিদ্র রয়েছে। দরিদ্র পিতা ও পরিবারের অনান্য সদস্যরা অন্যের দারস্থ হয়ে সহায়তা নিয়ে চালিয়ে যাচ্ছেন তার চিকিৎসা। পরিস্থিতির অবনতি হওয়ায় চিকৎকরা পরামর্শ দিয়েছেন ভারতে নিয়ে যাওয়ার। বাঁচার জন্য প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থী অনুশ্রী।
অসুস্থ ওই ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থী জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর উপজেলার পৌর এলাকার হিন্দুপাড়া গ্রামের অনুপ কুমার সরকারের বড় মেয়ে এবং বিহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়ুয়া ছাত্রী।
পরিবারের সাথে কথা বলে জানা যায়, বাই-সাইকেল, অটো ভ্যান মেরামত করে সংসার পরিচালনা ওই শিশু শিক্ষার্থীর পিতা। পরিবারের ৫ জন সদস্যের দায়িত্ব ওই দরিদ্র পিতার। কিন্তু হটাৎ করেই প্রায় ২ বছর পূর্বে অসুস্থ হয়ে পড়ে অনুশ্রী সরকার। বিভিন্ন স্থানে চিকিৎসা চলার পরে ধরা পড়ে তার হার্টে একটি ছিদ্র রয়েছে। দরিদ্র পিতা ও পরিবারের অনান্য সদস্যরা প্রতিবেশীসহ অনান্যদের সহায়তা নিয়ে চালিয়ে আসছিলেন তার চিকিৎসা।
কিন্তু বর্তমানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন ভারতে নিয়ে যাওয়ার। এজন্য প্রয়োজন প্রায় ৪ লক্ষ টাকা। একারণে অন্যের সহায়তা পেতে দৌড়-ঝাঁপ ও নির্ঘুম রাত পার করছেন তার পিতা- মাতা ও পরিবারের অনান্য সদস্যরা। বিভিন্ন স্থান থেকে পাওয়া সহায়তা নিয়ে করা হয়েছে চিকিৎসার জন্য পাসপোর্টও। চিকিৎসার পুরো টাকা জোগাড় না হওয়ায় আরো দুশ্চিন্তায় রয়েছেন তার পিতা ও মাতা।
অসুস্থ অনুশ্রী সরকারের পিতা কান্না জড়িত কন্ঠে বলেন,‘ আমার সামান্য আয়ে আমার মেয়ের চিকিৎসা ও পরিবারের অনান্যদের চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। আমি সকলের কাছে সাহায্য প্রার্থনা করছি, আমার মেয়ের চিকিৎসার জন্য। তার দ্রুত চিকিৎসার প্রয়োজন।’ অসুস্থ অনুশ্রী সরকার বলে,‘ আমি আবার স্কুলে যেতে চাই। আমি বাঁচতে চাই। শুয়ে থাকতে আমার ভালো লাগেনা।’ সহায়তার জন্য যোগাযোগ ও বিকাশ নাম্বার: ০১৭০৩-৫৪৩২৫৩ ।
প্রীতি / প্রীতি
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়