ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বাংলাবাজার শিমুলিয়া নৌপথ

স্বাস্হ্যবিধির তোয়াক্কা না করে গাদাগাদি করে যাত্রী পরিবহন করায় চারটি লঞ্চকে জরিমানা


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২১ দুপুর ৩:৫৭

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলচলরত লঞ্চে সরকারি নির্দেশ  ধারণ  ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করার। অথচ বেশির ভাগ লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করায় চারটি লঞ্চের মালিককে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বেলা ১১টার দিকে মাদারীপুরের বাংলাবাজার লঞ্চঘাটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম ফুয়াদ এ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত ও ঘাট সূত্র জানায়, সারা দেশে লকডাউন শিথিল হওয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে দক্ষিণাঞ্চলগামী যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। এই নৌপথে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীরা ভিড় করে লঞ্চ ঘাটে। এই সুযোগে লঞ্চের মালিকপক্ষ প্রতিটি লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করে পদ্মা পারাপার করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে বাংলাবাজার লঞ্চঘাটে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শিমুলিয়া লঞ্চ থেকে গাদাগাদি যাত্রী বহন করে বাংলাবাজার লঞ্চঘাটে আসায় এমডি আলেয়া, মাহি শিপিং. এমডি নাফি খাঁ ও এমডি লোকমান নামের এই চারটি লঞ্চের মালিককে ৫ হাজার টাকা করে মোটর ২০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম ফুয়াদ বলেন, লঞ্চে অর্ধেক যাত্রী বহন করার কথা থাকলেও শিমুলিয়া থেকে ছেড়ে আসা লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী বহন করে বাংলাবাজার লঞ্চঘাটে আসছে। স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা না মানায় আমরা চারটি লঞ্চের মালিককে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেছি। এ সময় অন্য লঞ্চের চালক ও মালিকদের সর্তক করা হয়। নির্দেশনা না মানলে আমাদের এই ধরণের অভিযান চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত