ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ফাঁসির দন্ড প্রাপ্ত আসামি গ্রেফতার


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১২-২০২২ দুপুর ৪:৫৩

পটুয়াখালীর বাউফলে একজন ফাঁসির দন্ডপ্রাপ্ত ও ১০ বছরের সশ্রম দন্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ টিম। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাদেরকে পটুয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বাউফল থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ভুরুঙ্গামারী থানার একটি হত্যা মামলায় (মামলা নম্বর- ১০, তাং ১৫/০১/১৪) ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আদালত পলাশ গাজীকে (৩৫) কে মৃত্যদন্ড দেন। দীর্ঘদিন থেকে সে পলাতক ছিলো।

 বাউফল থানা পুলিশ ও র‌্যাব-৩ এর একটি দল গত সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে নারায়নগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পলাশ গাজীর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। তিনি বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামের বাসিন্দা মো. চান্দু গাজীর ছেলে। 

অপর দিকে আবুল বাশার (৪০) কে ২০১৪ সালের একটি ডাকাতি মামলায় (মতলব দক্ষিণ থানার মামলা নম্বর- ৬৮) ২০২২ সালের ২২ সেপ্টেম্বর চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত ১০ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। তাঁকে মঙ্গলবার দুপুরে বাউফল থানা পুলিশ র‌্যাব-৩ এর সহায়তায় যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের সূর্য্যমনি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল বারেক মীর। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, পলাশ ভাড়াটে খুনি। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। আর আবুল বাশার চিহ্নিত ডাকাত ও ছিনতাই দলের সদস্য।

প্রীতি / প্রীতি

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা