ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রচণ্ড স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২১ দুপুর ৪:৪২
খরস্রোতা পদ্মার তীব্র স্রোতে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে ব্যাহত হচ্ছে স্বাভাবিক ফেরি চলাচল। প্রতিটি ফেরি ঘুরে আসতে  সময় লাগছে প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা। এদিকে স্রোতের কারণে বন্ধ রয়েছে ড্রাম ফেরিসহ ছোট ৫টি ফেরি। ফলে ঘাট এলাকায় আটকা পড়েছে গরুবোঝাই ট্রাকসহ অসংখ্য যাবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ নৌপথে আসা যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
 
এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীর চাপ বেড়েছে লঞ্চে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি লঞ্চে অর্ধেক যাত্রী পরিবহনের কথা থাকলেও যাত্রীর চাপ বেশি থাকায় তা মানা হচ্ছে না। ফলে করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। 
 
জানতে চাইলে শুক্রবার সকাল ১০টায় বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআাই) জামালউদ্দিন  বলেন,  নদীতে স্রোত বেশি থাকায় রাতে ৪-৫টি ফেরি চলে। এ কারণে রাতের চাপটা সকালে আরও তীব্র হয়েছে। বাংলাবাজার ঘাটে পারাপারের অপেক্ষমান আছে ৭০০ বেশি গাড়ি। এর মধ্যে ১৪০টি গরুবোঝাই ট্রাক, ১৫০টি যাত্রীবাহী বাস, ২০০টির বেশি ছোট গাড়ি। এ ছাড়াও কার্ভাডভ্যান, পণ্যবাহী ট্রাক মিলিয়ে আর ২০০টি গাড়ি আটকা পড়েছে।’
 
সরেজমিনে বাংলাবাজার ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাটে যানবাহনের চাপ থাকায় প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে । ঘাটের টার্মিনাল সংযোগ সড়ক কোথাও খালি নেই। আটকা পড়া কয়েকশ যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি ছোট গাড়ি, গরুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস। এসব যানবাহন বৃহস্পতিবার রাত থেকে বাংলাবাজার ঘাটে পদ্মা পারাপারের অপেক্ষমান রয়েছে । ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীর চাপ রয়েছে লঞ্চঘাটে। প্রতিটি লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। গাদাগাদি করে লঞ্চে যাত্রী নামতে উঠতে দেখা গেছে। মানা হচ্ছে না কোন প্রকার স্বাস্থ্যবিধি।
 
রাত থেকে গরুবোঝাই ট্রাক নিয়ে পারাপারের অপেক্ষায় আছেন গরুর বেপারী মো. সেলিম। তিনি বলেন, রাত ১০টায় ঘাটে আসি, এখন সকাল ১০টা। ১২টা ঘন্টা লাইনে। এখনো ফেরিতে উঠতে পারি নাই। প্রচুর গরমে গরু অসুস্থ্য হয়ে যাইতাছে। খাবার দিতে পারতাছি না। গরু নিয়ে সময় মত ঢাকা না পৌঁছাতে পারলে খুব বিপদে পড়ে যাবো। খুব দুশ্চিন্তায় আছি আমরা।
 
খুলনা থেকে আসা আরেক গরুবোঝাই ট্রাকের চালক মান্নান শেখ বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে থেকে ঘাটে। গরু নিয়ে খুব বিপদে আমরা। ট্রাকের পিছনে থাকা গরুগুলো দুর্বল হয়ে পড়েছে। অসুস্থ্য হয়ে যাচ্ছে। এমন কিছু সময় থাকলে আমরা আর জীবিত গরু নিয়ে ঢাকায় ঢুকতে পারবো বলে মনে হয় না।সব গরু মারা যাবে।
 
জানতে চাইলে বিআইডব্লিউটিসি বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সালাউদ্দিন আহম্মেদ  বলেন, পদ্মায় স্রোত বেশি থাকায় আমরা ফেরি চালাতে কিছুটা সমস্যায় পড়েছি। ফেরিগুলো শিমুলিয়া থেকে আসতে প্রায় ৪ ঘন্টারও বেশি সময় লেগে যায়। কোরবানি ঈদের কারণে গরুবোঝাই ট্রাক ও যানবাহনের চাপ খুব বেশি। 
 
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ঈদকে ঘিরে  যাত্রী সেবা নিশ্চিত করতে আমরা সকল সধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। অগ্রাধিকার ভিত্তিতে ফেরিতে গরুর ট্রাক উঠানোর নির্দেশ দেয়া হয়েছে। আমরা  বিআইডব্লিউটিসর সাথে কথা বলেছি আগামীকাল এই নৌ পথে আরো একটি ফেরি নতুন করে সংযুক্ত হবে। তখন এই চাপটা কমে যাবে।
 
তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধিসহ  সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়ে আমাদের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘাট এলাকায় কাজ করছে। স্বাস্থ্যবিধি না মানার অপরাধে  মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা ৪ টি লঞ্চের মালিককে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত