চকরিয়ায় চোরাই মোবাইলসহ আটক- ৩
কক্সবাজার চকরিয়ায় একটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে ১৯১টি চোরাই মোবাইলসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার ২৯ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটার দিকে চকরিয়া থানার পাশে শপিং কমপ্লেক্স মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বনজাগির পাড়া এলাকার মৃত রাজা মিয়ার দুই ছেলে সাইফুল ইসলাম (৩০) ও শহিদুল ইসলাম (১৯), এবং চকরিয়া বরইতলী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বানিয়ার ছড়া এলাকার শাহজানের ছেলে আবু তাহের (২০)।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটার দিকে চকরিয়া থানার পাশে শপিং কমপ্লেক্স মার্কেটের নীচ তলায় লাইভ টেলিক-১, লাইভ টেলিকম-২ ও লাইভ টেলিকম -৩ এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তিনটি দোকান থেকে দামী ব্রান্ডের বিভিন্ন মডেলে ১৯১টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ ৬৫ হাজার টাকা। উদ্ধারকৃত মোবাইলের মধ্যে ১০০টি মোবাইলে আই এম ই আই থাকলেও বাকী ৯১টি তে আই ই এম আই নাই।
গ্রেফতারকৃত আসামীরা প্রথামিকভাবে স্বীকার স্বীকার করেছে তারা দীর্ঘদীন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চোরাই মোবাইল কারবারিদের যোগসাজশে মোবাইল এনে বিক্রি করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
সুজন / সুজন
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান