কমলগঞ্জে বিশেষ প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নে কোভিড-১৯ এর সরকারের বিশেষ প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। চেয়ারম্যানের বিরুদ্বে ১৫ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইউনিয়ন পরিষদের ১ ও ৪ নম্বর ওয়ার্ডের দুই ইউপি সদস্য লিখিত অভিযোগ দিয়েছেন।
পতনউষার ইউনিয়ন পরিষদের সদস্য রিপন ইসলাম ও সায়েক আহমদ অভিযোগ বলেছেন, কোভিড-‘১৯ এর ক্ষতিগ্রস্তদের সরকারী প্রনোদনার অংশ হিসাবে ইউনিয়ন পরিষদে দেড় মাস আগে আড়াইলক্ষ টাকা বরাদ্ধ আসার পরও আমাদের জানানো হয়নি। ইউনিয়ন অফিসে গিয়ে অনেক চাপাচাপির পর আমরা মেম্বারদের মধ্যে ৩শ’ লোকের মধ্যে ৫শ’ টাকা হারে বিতরণ করা হয়। অবশিষ্ট ২শ’ লোকের জন্য চেয়ারম্যান নিজে রক্ষিত রেখেছেন। ট্যাগ অফিসার ছাড়া এগুলো বিতরণ ও মাস্টাররুল কিভাবে হচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পরবর্তীতে ২য় দফায় ষেষট্রি হাজার টাকা ও এক মেট্রিক টন চাল বরাদ্ধ আসলেও সেগুলো বিতরণের কোন উদ্যোগ নেই। আমরা জানতে চাইলে বলা হয় পরিবহন খাতের জন্য এগুলো রাখা হয়েছে। তারা আরও বলেন, শুধু করোনাকালীন সরকারের বিশেষ বরাদ্ধই নয়, ২০২০-২১ অর্থবছরে এলজিএসপি, এডিবি, টিআর, কাবিখা প্রকল্পসহ ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে নানা অনিয়ম রয়েছে। আমরা ইউনিয়ন অফিসে গিয়ে এসব বিষয়ে জানতে চাইলে আমাদের কোন তথ্য প্রদান করা হয়না এবং বিগত প্রায় ৪ মাস ইউনিয়ন পরিষদের মাসিক সভাও আহ্বান করা হয়নি।
ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মোর্শেদা মেরিনা বলেন, আমার উপস্থিতিতে একজন ইউপি সদস্য ব্যতিত লোকদের মধ্যে ৫শ’ টাকা করে যেগুলো বিতরণ হয়েছে সেখানে মাস্টাররুলে স্বাক্ষর করেছি। তবে চেয়ারম্যান যে ২শ’ জনের জন্য বরাদ্ধ রেখেছেন সে বিষয়ে বুধবার আমার উপস্থিতিতে বিতরণের কথা ছিল। আমি বৃহস্পতিবার ঈদের ছুটিতে চলে যাবো। এই তালিকার মাস্টাররুলে স্বাক্ষর হয়নি। অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান তৌওফিক আহমদ বাবু বলেন, ২শ’ লোকের মধ্যেও টাকা বিতরণ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ষেষট্রি হাজার টাকা ও এক মেট্রিক টন চাল এম.পি সাহেবের উপস্থিতিতে বিতরণ করা হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, আড়াইলক্ষ টাকা দ্রুত বিতরণ করার কথা। যদি বিতরণ না হয়ে থাকে তাহলে চেয়ারম্যানকে দ্রুত বিতরণের জন্য বলে দেব। অবশিষ্ট ষেষট্রি হাজার টাকা ও চাল বিতরণ করতে হবে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied