ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ফরাজী হাসপাতাল বারিধারায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, হাসপাতালে আনন্দোৎসব


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৯-১২-২০২২ দুপুর ৪:২৯

ঢাকা বারিধারায় ফরাজী হাসপাতালে শান্তা বেগম (২১) নামে এক নারী একসঙ্গে তিন পুত্রসন্তান প্রসব করেছেন। বুধবার বেলা ১২টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি তিন সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও তিন সন্তান সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের উপ ব্যবস্থাপনা পরিচালক ডা.মুহাম্মদ ইব্রাহিম মাসুম বিল্লাহ। এ সংবাদে হাসপাতাল জুড়ে আনন্দোৎসব শুরু হয়েছে।  হাসপাতালে মিষ্টিও বিতরণ করা হয়েছে। 

শান্তা খাতুন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার সাদ্দাম হোসেনের স্ত্রী। ফরাজী হাসপাতাল হাসপাতাল সূত্রে জানা গেছে , বুধবার সকাল ৮টায় প্রসব বেদনা নিয়ে শান্তা বেগম ভর্তি হলে ফরাজী হাসাপাতালের গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ডা.মিম শাহরিনের পরামর্শে নরমাল ডেলিভারির ব্যবস্থা নেয়া হয়। 

হাসপাতালের চিকিৎসক ও নার্স টিমের যৌথ প্রয়াসে ডেলিভারি সম্পন্ন হয়। সন্তানদের সাদ্দাম হোসেন  জানান, ফরাজীর চিকিৎসা সেবার মানে আস্থা রেখে আমরা এখানে এসেছিলাম। আলহামদুলিল্লাহ ,আমরা সন্তুষ্ট। আমার স্ত্রী ও সন্তানেরা সুস্থ আছে। তিনি সন্তানদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রীতি / প্রীতি

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল