ডিপিএস এসটিএস স্কুলের উইন্টার ক্যাম্প ২০২২ অনুষ্ঠিত
ডিপিএস এসটিএস স্কুল শিক্ষার্থীদের জন্য রোমাঞ্চপূর্ণ ‘উইন্টার ক্যাম্প ২০২২’ আয়োজন করেছে। ডিপিএস ও ডিপিএস’র বাইরের স্কুলের ২ থেকে ১২ গ্রেডের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ ক্যাম্পিং ২৮ ডিসেম্বর শেষ হয়।
উইন্টার ক্যাম্প ২০২২ অনুষ্ঠিত হয় রাজধানী উত্তরার ১৫ নম্বর সেক্টরে ডিপিএস এসটিএস’র সিনিয়র সেকশন ক্যাম্পাসে। ক্যাম্পে শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে; যার মধ্যে ছিলো ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, বাস্কেটবল, দাবা, ব্যাডমিন্টন ও ভলিবল। এছাড়াও, ছয় দিনের এ ক্যাম্পে আরও ছিলো ড্রইং ও পেইন্টিং এবং কিবোর্ড ও সায়েন্স এক্সপেরিমেন্ট।
এ নিয়ে ডিপিএস এসটিএস স্কুলের অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস বলেন, “আমরা প্রায়শই ভুলে যাই শিক্ষার্থীদের নির্দিষ্ট রুটিন থেকে কিছু সময়ের জন্য ছুটি নেয়া উচিত, যেনো এ সময় তাদের নতুন কোনো অভিজ্ঞতা হয় এবং এর মধ্যে থেকে তারা যেনো নতুন কিছু শিখতে পারে, যা তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে। গতবছর উইন্টার ক্যাম্প নিয়ে আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি, যা আমাদের এ বছর আরও ভালোভাবে পরিকল্পনা করতে উৎসাহিত করেছে। আমরা আনন্দিত যে বছরের শেষ সপ্তাহে আয়োজিত এ উইন্টার ক্যাম্পের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের শারীরিক, মানসিক ও সামাজিক দক্ষতা বৃদ্ধির সুযোগ পেয়েছে।”
এছাড়াও, ডিপিএস এসটিএস স্কুল ঢাকা আগামী ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত প্রি-প্রাইমারি উইন্টার ক্যাম্প আয়োজন করবে, যেখানে ৩ থেকে ৮ বছর বয়সী ডিপিএস ও ডিপএস’র বাইরের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের জন্য ক্যাম্পে নাচ, রান্না বিষয়ক বিভিন্ন কার্যক্রম, লণ্ঠন উৎসব, সঙ্গীত, শিল্প ও কারুশিল্প, ট্রেকিং এবং পাপেট শো সহ নানা আয়োজন থাকবে। ক্যাম্পে অংশগ্রহণের নিবন্ধন শেষ হবে ৪ জানুয়ারি। প্রি-প্রাইমারি উইন্টার ক্যাম্পে অংশগ্রহণে আগ্রহী অভিভাবকদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে। নিবন্ধনের লিঙ্ক:
সুজন / সুজন
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন