নোবিপ্রবির ১২০ শিক্ষার্থী পেলেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২২-২০২৩ পেয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী।
আজ (২৯ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট হতে এ বিষয়ে জানা যায়।ফেলোশিপ প্রাপ্তরা গবেষণা প্রকল্পের জন্য প্রত্যেকে ৫৪ হাজার টাকা করে পাবেন।
ফেলোশিপপ্রাপ্তদের মধ্যে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৮৯০ জন,খাদ্য ও কৃষি ক্যাটাগরিতে ১৩৮১ জন,ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ১১২৪ জন এবং নবায়ন গ্রুপের ৫৫ জন মনোনীত হয়েছে।
নোবিপ্রবি থেকে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৫৬ জন, খাদ্য ও কৃষি ক্যাটাগরিতে ১০ জন এবং ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৫৪ জন নির্বাচিত হয়েছে।
বিভাগ ভিত্তিক মনোনীত শিক্ষার্থীদের মধ্যে-অণুজীববিজ্ঞান বিভাগের ২৯ জন, ইএসডিএম বিভাগের ২৩ জন, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের ১৩ জন,ফার্মাসি বিভাগের ১২ জন,এপ্লাইড কেমিস্ট্রি এন্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ জন,ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স ৮ জন,পরিসংখ্যান বিভাগের ৭ জন,এপ্লাইড ম্যাথমেটিক্স বিভাগের ৬ জন,ওশানোগ্রাফি বিভাগের ৪ জন,ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩ জন,
কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩ জন,ইকোলজিকাল ১ জন,জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং ১ জন রয়েছে।
উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১৯৯৭-১৯৯৮ অর্থবছর থেকে বিজ্ঞান বিষয়ক গবেষণার জন্য বিশেষ গবেষণা অনুদান কার্যক্রম শুরু করে। প্রতিবছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনারি গ্রুপসহ ৬টি গ্রুপে গবেষণা অনুদান প্রদান করা হয়।
সুজন / সুজন
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ