ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দুই প্রতিষ্ঠানের পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ এবং ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কলাভবনের মধ্যে আজ ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অশোক কুমার মাহাতো নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনসহ উভয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় করা হবে। এছাড়া, দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে।
এছাড়া, ঢাকা বিশ^বিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট-এর মধ্যে পৃথক একটি সমঝোতা চুক্তি আজ ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং সেন্টার ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট-এর পক্ষে প্রধান নির্বাহী ড. মো. মোখলেছুর রহমান এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের মেধাবী ছাত্রীদের গবেষণা ফেলোশিপ প্রদান করা হবে। এছাড়া, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা আয়োজন করা হবে।
সুজন / সুজন
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন