জুড়ীর ফুলতলা ইউপিতে সেলুর বিজয়, নৌকার ভরাডুবি
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মাসুক আহমদের ভরাডুবি হয়েছে। তিনি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আলীম সেলুর কাছে ধরাশায়ী হয়েছেন। আব্দুল আলীম সেলু ঘোড়া প্রতীক নিয়ে ৫০৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মাসুক আহমদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২২২২ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মিয়া ১৬৭৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। সীমান্তবর্তী চা বাগান অধ্যুষিত এ ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ৩৫৬ জন। এরমধ্যে ৬৯৮৮ জন পুরুষ এবং ৫১৬৮ জন মহিলা ভোটার। ১১টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। প্রথমবারের মতো ইভিএম ভোট হওয়ায় ভোটারদের মধ্যে নানা কৌতুহল ছিল।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, ভোটকে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে সকল ধরনের ব্যবস্থা ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
সুজন / সুজন
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন