চন্দনাইশে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত৮
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা চাগাচর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৮ জন আহত হয়েছে। আজ জুমাবার সকালে দোহাজারী পৌরসভার চাগাচর আবদুল্লাহ্ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত ইউছুফের ছেলে বশির আহমদ (৪২) এর সাথে তার প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে নুর হোসেন (৩৮) এর সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিলো। যার ফলে আজ সকাল ৮ টায় বশির আহমদ তার পৈত্রিক সম্পত্তিতে ট্রাক্টর নিয়ে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এর রেশ ধরে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের তিনজন মহিলা সহ ৮ জন আহত হয়।
আহতরা হলেন- ওই এলাকার মৃত ইউছুফের ছেলে বশির আহমদ (৪২), মৃত আব্দুস শুক্কুরের ছেলে আলিম উদ্দিন (৪৭), ফয়েজ আহমদের স্ত্রী ইসমত আরা (৪২), নুর আহম্মদের স্ত্রী খতিজা বেগম (৪০), আব্দুর রশিদের ছেলে নুর হোসেন (৩৮) আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম (৫০), আব্দুর রহিমের ছেলে হুমায়ুন কবির (২৮), আব্দুল বাড়ীর স্ত্রী রাজিয়া বেগম (৪০)।
এ ব্যাপারে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আরিফুজ্জামান খান জানান, দোহাজারী চাগাচর এলাকায় মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে উভয়পক্ষের অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied