ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬

জুড়ীতে ইউএনও'র উদ্যোগে দৃষ্টিনন্দন গোলঘর


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩০-১২-২০২২ দুপুর ২:১৬

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা নির্বাহী অফিসার উপজেলায় যোগদানের পর থেকে একের পর এক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন।  নিজ দায়িত্বের বাইরেও উপজেলার পরিবেশকে সুন্দর রাখতে তাঁর সু-নজর ছিল সব সময়। উপজেলায় সরকারি সেবা নিতে আসা লোকজনের বসার কোন জায়গা ছিল না। বসার কোন জায়গা না থাকায় সেবা গ্রহিতারা  বিভিন্ন অফিসের সামনে দাঁড়িয়ে থাকতেন।  এ বিষয়টি লক্ষ্য করে  ও উপজেলার সার্বিক পরিবেশ দৃষ্টিনন্দন করতে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার নিজ উদ্যোগে উপজেলা কমপ্লেক্সের সম্মুখভাগে নির্মিত হয়েছে একটি  গোলঘর। এছাড়া উপজেলা কমপ্লেক্সের দুটি ভবনের মাঝামাঝি অংশের ময়লা আবর্জনা সহ কচুরিপানা পরিষ্কার করে সিসি ঢালাইয়ের মাধ্যমে দৃষ্টিনন্দন করে  তুলেছেন। এ জায়গাটিতে এখন সরকারি কর্মকর্তাসহ সেবা গ্রহীতারা তাদের মোটরসাইকেল রাখতে পারছেন।

দৃষ্টিনন্দন গোলঘরটি নির্মাণ হওয়ার পর থেকে সরকারি সেবা নিতে আসা মানুষজন এখানে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। গোলঘরটির পরিবেশ খুবই চমৎকার হওয়ায় বিকেলবেলা দর্শনার্থীরা  এখানে বসে সময় কাটান। দর্শনার্থী ও সেবা গ্রহীতাদের সুবিধার কথা বিবেচনা করে এখানে বৈদ্যুতিক পাখা ও লাইটের ব্যবস্থা করা হয়েছে। গোলঘরের সৌন্দর্য আরো কয়েকগুণ বাড়িয়েছে  চারপাশে লাগানো ফুলের টব।

উপজেলা নির্বাচন অফিসে সেবা নিতে আসা উপজেলার প্রত্যন্ত অঞ্চল ফুলতলার কোনাগাও গ্রামের জমিলা বেগম বলেন, উপজেলার এ বসার জায়গাটি সত্যিই দৃষ্টিনন্দন। এখানে বসতে পেরে সত্যিই ভালো লাগছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২১/২০২২ অর্থবছরে উন্নয়ন তহবিল রাজস্ব প্রকল্পের আওতায়  ৬ লক্ষ  টাকা ব্যয়ে গোলঘরটি নির্মাণ কাজ করে মেসার্স মিথিলা এন্টারপ্রাইজ।

আলাপকালে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, আমি আমার সাবেক কর্মস্থল দোয়ারাবাজার উপজেলায় অনেক দৃষ্টিনন্দন কাজ করেছি। সৌন্দর্য আসলে মনের ব্যাপার। আমি যে কোন কর্মস্থলে সাধ্যমত সৌন্দর্য বর্ধনের চেষ্টা করি। জুড়ী উপজেলা কমপ্লেক্সের সৌন্দর্যবর্ধন ও সরকারি সেবা গ্রহীতাদের একটু স্বস্তি দিতে এ গোলঘরটি নির্মাণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে আনসার-ভিডিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন

রামুর রাবার বাগানের পাহাড়ি জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার

শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা

দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা

নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল

আদমদীঘিতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন