বগুড়ার শেরপুরে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা ঝুকছে ভ্রাম্যমান শীতবস্ত্রের দোকানে
বগুড়ায় জমে উঠেছে শীতবস্ত্রের দোকানে বেচাকেনা। তাপমাত্রার পারদ ক্রমেই নিচের দিকে নামছে। বাড়ছে শীতের তীব্রতাও। কুয়াশায় মোড়ানো থাকছে দিনের শুরুটা। বেলা বাড়ার সঙ্গে কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য। তবে সে আলোকরশ্মি তেমনটা তাপ ছড়াচ্ছে না। বিকেল হতেই ফিরতে থাকে শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকে শীতের মাত্রা বাড়তেই থাকে।
এ অবস্থায় বেচাকেনা জমে উঠেছে শীতবস্ত্রের দোকানগুলোতে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষজন ফুটপাতে বসা ভ্রাম্যমাণ শীতের কাপড়ের দোকানগুলোয় ভিড় জমাচ্ছেন। বিকেল থেকেই এসব দোকানে বেচাবিক্রি বাড়তে থাকে। শেরপুর শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কের সড়কের পশ্চিম পাশে ভ্যানের উপর ভ্রাম্যমাণ দোকানিরা শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন। এসব ভ্রাম্যমাণ দোকানের পোশাক মূলত নিম্ন ও মধ্যবিত্ত আয়ের পরিবারের মানুষের জন্য। তবে অনেক উচ্চবিত্ত পরিবারের মানুষকেও এসব পোশাক পছন্দ করে কিনতে দেখা যায়।
রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, নিজাম উদ্দিনসহ একাধিক ভ্রাম্যমাণ দোকানি জানান, এ শহরে তাদের মত প্রায় ১৫ জন মৌসুম ভিত্তিক ভ্রাম্যমাণ দোকানি রয়েছেন। ফুটপাত ঘেষে শেরপুর বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কের পাশে ভ্যান দাঁড় করিয়ে ব্যবসা করেন তারা। বর্তমানে শীত মৌসুমের পোশাকের ব্যবসা চলেছে পুরোদমে। এসব ভ্রাম্যমাণ দোকানে বিভিন্ন সাইজের সোয়েটার, জ্যাকেট, প্যান্ট, শার্ট, গেঞ্জিসহ নানা ধরনের শীতবস্ত্র পাওয়া যায়। এরমধ্যে সোয়েটার ৮০ থেকে ১০০ টাকা, উলেন সোয়েটার ১৫০ থেকে ২০০ টাকা, শিশুদের পোশাক ৫০ থেকে ১০০ টাকা, জিন্স প্যান্ট ৩০০ থেকে ৫০০ টাকা দরে ক্রয়বিক্রয় হচ্ছে।
আলতাফ হোসেন ও মো.ইদ্রিস নামের দুই বিক্রেতা জানান, নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দোকানে আসেন। বেছে বেছে তারা পছন্দের পোশাকটি ক্রয় করেন। তবে সন্ধ্যার পর থেকে এসব দোকানে বেচাকেনা বাড়তে থাকে। দিনের কাজকর্ম শেষে এ সময়টাতেই মানুষ শহরে ঘুরতে বের হয়। এতে রাতের সঙ্গে পাল্লা দিয়ে চলে তাদের বেচাকেনা।
আফরিন, শাকিল, রাবেয়াসহ কয়েকজন ক্রেতা জানান, ভ্রাম্যমাণ দোকান হলেও অনেক পছন্দের পোশাক এখানে পাওয়া যায়। পাশাপাশি সীমিত দামের মধ্যেই পছন্দের পোশাকটি কেনা যায়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied