শীতে কাঁপছে শ্রীমঙ্গল বিপর্যস্ত জনজীবন
চা বাগান অধ্যুষিত এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গল। পৌষের মাঝামাঝি থেকেই শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে।সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই শীত জেঁকে বসতে শুরু করে। রাত যত গভীর হয় শীতের প্রকোপ ততই বাড়তে থাকে।এ অবস্থায় রাতে গরম কাপড়ের অভাবে শীতে কষ্টে ভুগছেন ছিন্নমূল দরিদ্র জনগোষ্ঠীর মানুষেরা। বিশেষ করে রাতের বেলাদুর্ভোগ পোহাতে হচ্ছে বৃদ্ধ ও শিশুদের।
৩১ডিসেম্বর শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। উপজেলার একদিকে বাইক্কাবিল ও হাইল হাওর; অন্যদিকে চা বাগান ও পাহাড়। ফলে এই অঞ্চল শীতপ্রবণ এলাকা হিসেবেপরিচিত।
যতই দিন যাচ্ছে শ্রীমঙ্গলে তাপমাত্রার পারদ ততই নিচের দিকে নামছে। ছিন্নমূল মানুষ ও চা শ্রমিকরা তীব্র শীতের কবলে। ফলেহাড় কাঁপানো শীতে জবুথুবু হয়ে পড়েছেন মানুষজন। পৌষের শেষে এসে যেন হামলে পড়েছে শীত। ভোরে ঘন কুয়াশা আরকনকনে ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছেন এ জনপদের মানুষ।
টাকা-পয়সার অভাবে শীতবস্ত্র কিনতে পারছেন না নিম্ন আয়ের অসহায় ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে চা বাগানএলাকার চা শ্রমিকেরা সকালের দিকে গাছের পাতা, লাকড়ি কুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
এদিকে ঋতু পরিবর্তনের এ সময়টাতে শ্রীমঙ্গলে রোগব্যাধির প্রকোপ দেখা যাচ্ছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ চৌধুরী জানান, তীব্র শীতে রোটা ভাইরাসের প্রভাবে শীতকালীন ডায়রিয়ায় ও শ্বাসকষ্টেআক্রান্ত কিছু শিশু ও বৃদ্ধরা। সর্দি-কাশিসহ ঠাণ্ডাজনিত রোগ কিছুটা।
শ্রীমঙ্গল আবহাওয়া অধিদফতরের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান বলেন, দিন দিন শ্রীমঙ্গলের তাপমাত্রা কমেযাচ্ছে। মাঝারি ধরনের শৈতপ্রবাহ পড়ছে এ অঞ্চলে। আগামী সপ্তাহ থেকে শীতের তীব্রত কমতে পারে।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত