সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছেঃ পরিবেশমন্ত্রী
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে একযোগে দেশের ৫'শ স্থানে বোমা হামলা সহ বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বিএনপি জামাত যাতে আর কোনদিন এদেশের ক্ষমতায় না আসতে পারে সেজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। তিনি শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে নগদ চেক, ঘরের চাবি হস্তান্তর, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, এ সরকার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে সরকার। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি।
একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের সঞ্চলনায় ও উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া প্রমুখ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন