উইজডেনের বর্ষসেরায় তাসকিন
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এবার উইজডেনের ২০২২ বর্ষসেরা ওয়ানডে স্পেলে জায়গা পেলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ক্রিকেটের বাইবেলখ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক’ কর্তৃক উইজডেনের বর্ষসেরা (পুরুষ) ওয়ানডে স্পেলে তিন নম্বরে রয়েছেন তাসকিন।
বাংলাদেশ ছাড়াও সেরা স্পেলের তালিকায় রয়েছে ভারত, ইংল্যান্ড, জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বোলাররাও। কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে জাসপ্রীত বুমরাহর ১৯ রান খরচায় ৬ উইকেট শিকার, উইজডেন বছরের সেরা ওডিআই স্পেল হিসেবে বিবেচিত হয়েছে। তালিকার দুই নম্বরে থাকা ইংলিশ পেসার রিস টপলি লর্ডসে ভারতের বিপক্ষে মাত্র ২৪ রান খরচায় নেন ৬ উইকেট।
তালিকার তিনে থাকা তাসকিন চলতি বছরের মার্চে সেঞ্চুরিয়নে ৩৫ রান খরচায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলে নেন ৫ উইকেট। তার সেই স্বপ্নের বোলিং ফিগার: ৯-০-৩৫-৫! যা উইজডেনের তৃতীয় সেরা বোলিং স্পেলের স্বীকৃতি পেল। চারে থাকা জিম্বাবুয়ের ক্রিকেটার রায়ান বার্ল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ওভার হাত ঘুরিয়ে ১০ রানের বিনিময়ে পান পাঁচ উইকেট।
তালিকার শেষে অবস্থান করছেন অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা। এই লেগি নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ রান খরচায় নেন ৫ উইকেট।
এদিকে বছরজুড়ে বল-ব্যাট হাতে দারুণ ছন্দে থেকে মিরাজ জায়গা পেলেন বর্ষসেরা ওয়ানডে দলে। অলরাউন্ডার হিসেবে জায়গা আছেন একাদশে। ২০২২ সালে ২৮.২০ গড়ে ২৪ উইকেটের পাশাপাশি ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন মিরাজ।
সুজন / সুজন
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ