ঢাকাস্থ টাঙ্গাইল সদর উপজেলা সমিতির
ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ
ঢাকাস্থ টাঙ্গাইল সদর উপজেলা সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়িতে বিভিন্ন গ্রামের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ঢাকায় বসবাসরত টাঙ্গাইল সদর উপজেলার কৃতি সন্তানদের নিয়ে গঠিত এ সমিতির নেতৃবৃন্দ শনিবার (৩১ডিসেম্বর) দিনব্যাপী এ কর্মসুচীর আয়োজনে করে। সদর উপজেলার ৬নং পোড়াবাড়ী ইউনিয়নের কাবিলাপাড়া পোড়াবাড়ী উচ্চ বিদ্যলয় প্রাঙ্গনে, এ কর্মসুচীতে দুই হাজার দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

ঢাকাস্থ টাঙ্গাইল সদর উপজেলা সমিতির সভাপতি অর্থোপেডিক ও স্পাইন সার্জন অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলমের নেতৃত্বে দেশ বরেন্য অভিজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন অনুষ্ঠানের মাঝে উপস্থিত হয়ে আয়োজনের সৌন্দর্যকে বৃদ্ধি করেন।
বাংলাদেশের বিখ্যাত অর্থোপেডিক ও স্পাইন সার্জন অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার আজহারুল ইসলাম, সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ দুলাল চন্দ্র সাহা, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ রতন চন্দ্র সাহা, প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর নুসরাত হক, জেনারেল ফিজিশিয়ান ডক্টর মিনতি রানী সাহা, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ সোফিয়া বেগম, সহযোগী অধ্যাপক ডাঃ ইমরুল হাসান খান, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, ডেন্টাল সার্জন ডাঃ মির্জা নাহিদা হোসেন বন্যা, অর্থপেডিক সাইন ডক্টর মিন্টু চন্দ্র পাল, জেনারেল ফিজিসিয়ান ডাঃ আল আমিন, জেনারেল ফিজিশিয়ান ডাঃ কামরুজ্জামান সবুজ, জেনারেল ফিজিশিয়ান ডাঃ সানজিদা ইসলাম, জেনারেল ফিজিশিয়ান ডাঃ সামিউল ইসলাম কাফি, মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ ইব্রাহিম হোসেন জোয়ারদার, জেনারেল ফিজিশিয়ান ডাঃ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক শিরিন আক্তার দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি সামছুল হক, এলাকার কৃতিসন্তান প্রকৌশলী আব্দুর রশিদ, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক মেহেনিগার হোসেন তন্ময়, পোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাদত হোসেন, সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুজ্জামান রশিদ ফজল, ঢাকাস্থ টাঙ্গাইল সমিতির নেতা জমির উদ্দিন, মোঃ রবিউল ইসলাম রাজু, আব্দুর নুর রবিন, অন্যান্য কর্মকর্তা 'সহ আমন্ত্রিত অতিথিগণ।
সুজন / সুজন
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত