তাড়াশে নতুন বছরে নতুন বইয়ের গন্ধ নিতে উৎসব
সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে নতুন বছরে নতুন বইয়ের গন্ধ নিতে উৎসব করেছে কোমলমতি ছাত্র ছাত্রীবৃন্দ। ১ জানুয়ারী ২০২৩, রবিবার সকালে উপজেলার পৌর শহরের ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে বিন্যামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ-৩ তাড়াশ রায়গঞ্জ ও সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, থানা ইন্সেপেক্টর (তদন্ত) নুরে আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফকির জাকির হোসেন, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি।
প্রীতি / প্রীতি
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ