রাজশাহীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা
রাজশাহীতে জাতীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় রাজশাহী জেলার বিজয়ী শিশুদের সংবর্ধনা ও নবীণ প্রশিক্ষার্থীদের পরিচিতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জানুয়ারী) বিকাল ৪ টায় বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীতে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৬ জন বিজয়ী শিশুদের সংবর্ধণা এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাবলিহা আনবার, প্রখ্যাত বেহালা বাদক অধ্যাপক ইকবাল মতিন, প্রখ্যাত সংগীতগুরু মঞ্জুশ্রী রায়, প্রখ্যাত নৃত্যগুরু হাসিব পান্নাসহ শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় এবারে শুধুমাত্র এবারে রাজশাহী জেলার-ই ১৬ জন বিজয়ী হয়েছে। সংবর্ধিত ১৬ জন শিশু শিল্পীরা হলোঃ সাধারণ জ্ঞান গ' বিভাগে ৩য় তাসনিয়া নোশিন নিশাত, ক্বেরাত ক' বিভাগে ২য় আরজুল ইসলাম, খ বিভাগে ২য় সাইয়্যেদা তাকিয়া তাফহিম, রবীন্দ্র সংগীত খ বিভাগে ১ম বিপ্রজিৎ সরকার, ছড়াগান খ বিভাগে ১ম আনিসা মাহজাবিন সোহা, যন্ত্র সংগীত গ বিভাগ ২য় সালওয়া জুমানা ওমর, লোকনৃত্য ক বিভাগে ২য় মৈনাক্ষী সরকার বিদ্যা, আবৃত্তি খ বিভাগে ৩য় ইউসা নাওয়ার ধী, গ বিভাগে ২য় মন্দ্রিতা মৃদু চন্দ্রা অন্তরা, রবীন্দ্র সংগীত ক বিভাগে ১ম মৌনিতা দাশ, গ বিভাগে ১ম অঙ্কুর সরকার, লোকসংগীত গ বিভাগে ৩য় নাসিদুল ইসলাম রাজা, উচ্চাঙ্গ সংগীত খ বিভাগে ২য় মালিহা তাসফিয়া, তবলা খ বিভাগে ৩য় গৌরব পারিয়াল এবং যন্ত্র সংগীত গ বিভাগে ২য় আহনাফ মুনতাসির সিয়াম।
সুজন / সুজন
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক