ঈশ্বরগঞ্জে ভেজাল সন্দেশের রমরমা ব্যবসা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবাধে তৈরি হচ্ছে ভেজাল সন্দেশ। লোভনীয় মোড়কে বিক্রি হচ্ছে পাড়া মহল্লার অলিতে-গলিতে। এসব ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত করায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে কোমলমতি শিশুরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে নিজ বাড়ীতে “নৌশিন ছানার সন্দেশ” নামে এই কারখানা গড়ে তোলেন আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান লিংকন। বিভিন্ন মিষ্টির দোকান থেকে ফেলে দেওয়া পঁচা-বাসি মিষ্টির গাদ কম দামে কিনে ওই গাদে সোটা, রং, নিম্নমানের আটা মিশিয়ে চুলায় গরম করা হয়। সেগুলো ষ্টিলের প্লেটে ঢেলে কয়েকজন নারী-পুরুষ শ্রমিক দিয়ে ছোট ছোট খন্ড করে নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে এসব ভেজাল সন্দেশ। ওই কাজে নিয়োজিত শ্রমিকদের হাতে নেই কোনো গ্লাভস, ডোবা ও টয়লেটের মশা-মাছি ভনভন করছে সন্দেশ তৈরির উপকরণে। অবৈধ উপায়ে প্রক্রিয়াকরণ শেষে এসব ভেজাল সন্দেশ বিভিন্ন হাট-বাজার ও গ্রামগঞ্জের দোকানে বিক্রি করা হচ্ছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে দেদার চলছে অবৈধ সন্দেশ কারখানাটি।
প্যাকেটের মোরকে ফলমূল, গাভীর ছবি ব্যবহার ও ছানার সন্দেশ লিখা থাকলেও দুধ বা ছানার ছিঁটেফোটাও ব্যবহার হয়না এসব সন্দেশ তৈরিতে। ইউনিয়ন পরিষদের একটি সীলবিহীন ট্রেড লাইসেন্স ছাড়া কারাখানা পরিচালনার অন্য কোনও বৈধ কাগজপত্র নেই তাদের। মোড়কে উপাদান সম্পর্কে নেই কোন তথ্য যা নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ধারা ৩২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অবৈধ সন্দেশ কারখানাটি বন্ধের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কোন প্রশিক্ষন আছে কিনা জানতে চাইলে অবৈধ কারখানার ক্যমিষ্ট্র আবু রায়হান বলেন, এসব বানাতে কোন প্রশিক্ষন লাগে না। কুষ্টিয়াসহ বিভিন্ন জায়গাতেই তো এমনভাবে তৈরী হচ্ছে।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর বেদেনা আক্তার বলেন, আমি এই বিষয়ে অবগত নই। খোঁজ নিয়ে তাদের স্বাস্থ্য শিক্ষা দিব।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ জাহিদুল হক জানান, এসব খাবার খেয়ে শিশুরা ডায়রিয়া, কলেরা, পেট ব্যথা, এলার্জিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এমন কি এসব খাবার খেয়ে শিশুদের কিডনিজনিত সমস্যা ও ক্যান্সারের ঝুঁকি রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন বলেন, বিষয়টি জানতে পেরেছি, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত