নোয়াখালীতে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ডুকে পড়ে এসময় নিহত ১
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর দোকানে ঢুকে পড়ে। এতে বাহার উদ্দিন ওরফে মাঝি (৬০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দোকানের সামনে বসে থাকা তিনজন কাস্টমার গুরুত্বর আহত হন। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেটে এই ঘটনা ঘটে।
নিহত বাহার উদ্দিন মাঝি উপজেলার চরজুবলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের মৃত আলী আজমের ছেলে।
স্থানীয় বাসিন্দা ছানা উল্যাহ জানান,শীতের দিন হওয়ায় দোকানের বাহিরে কিছু লোক বসে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে মহেন্দ্র নামের একটি ট্রাক্টর সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি উপজেলার বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সোনাপুর টু চেয়ারম্যান সড়ক সড়ক সংলগ্ন তৌহিদ স্টোরে ঢুকে পড়ে। এ সময় দোকানের সামনে বসে থাকা কাস্টমার বাহার উদ্দিন মাঝি ট্রাক্টর চাপায় ঘটনাস্থলেই মারা যায়। এতে গুরুত্বর আহত হয় উপজেলার চর আমানউল্যাহ গ্রামের জামাল উদ্দিন (৩৮), চরকচ্ছপিয়া গ্রামের মো.দুলাল (৩৭) ও চরবাটা গ্রামের বাতান মিয়া (৭৫)। এ সময় চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েেছে। ঘটনার পর ট্রাক্টরের চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছেন। ট্রাক্টরটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক
Link Copied